News Headline :
শফিক রেহমান-ববিতা-আইয়ুব বাচ্চুসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক স্ত্রী-সন্তানদের ‘হত্যার’ পর ‘আত্মহত্যা’ করেন মাসুম, ধারণা পুলিশের নির্বাচন নিয়ে বাহিনী সদস্যদের ব্রিফ করলেন বিমান বাহিনী প্রধান যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব ঢাকায় কাশ্মীর সংহতি দিবস উদযাপন নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত: সিআইডি প্রধান ভোটে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা চাপ দেননি: পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার এলে মসৃণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা জবির খেলার মাঠে দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০ চাকরিতে প্রতিবন্ধীদের জন্য আলাদা ১ শতাংশ কোটা রাখার দাবি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জামায়াতের

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কাজে বাধা প্রদান ও তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, বিস্তারিত পড়ুন

ক্র্যাবের পিকনিক বাসে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাসীরা

নরসিংদীতে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দলবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর পিকনিক বাসে হামলার এক পর্যায়ে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা পুড়িয়ে মারতে চেয়েছিল বাসে থাকা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য নারী-শিশুদেরও। সাংবাদিকদের ভাষ্য, মাধবদীর ড্রিম হলিডে পার্কের বিপরীতে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলার সময় সাংবাদিকরা বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ সংস্কার কার্যক্রমের বিষয়ে ইউনিয়নের অব্যাহত সমর্থন ব্যক্ত করেছে। একইসঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইউনিয়নের পক্ষ থেকে সমর্থনও ব্যক্ত করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান বিস্তারিত পড়ুন

নির্বাচনে সরকারি কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি কর্মকর্তা হিসেবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না, এমনকি কারও কাছ থেকে খাবারও গ্রহণ করা যাবে না। বিস্তারিত পড়ুন

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। ৪০৭ জনের মধ্যে ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন বিস্তারিত পড়ুন

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা-পেশাদারিত্বের প্রমাণ রাখবে: আইজিপি

পুলিশপ্রধান (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটি-তে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।  আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বিস্তারিত পড়ুন

আইন তৈরি যত কঠিন, তা মানা আরও কঠিন: স্বাস্থ্য উপদেষ্টা

আইন তৈরি করা যত কঠিন, তা মানা আরও বেশি কঠিন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নূরজাহান বেগম বলেন, আইন তৈরি বিস্তারিত পড়ুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সেক্রেটারি মামুন

ঢাকার আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খান।   মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার বিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার বাণিজ্য চুক্তির গোপন তৎপরতা চালাচ্ছে

নির্বাচনের মাত্র ১২ দিন আগে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি এবং নির্বাচনের ৬ দিন আগে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করবার জন্য অন্তর্বর্তী সরকার  গোপন তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্যদের পক্ষে বিবৃতিতে আনু মুহাম্মদ, ড. বিস্তারিত পড়ুন

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মাত্র ১২ দিনের মাথায় চলতি মাসের ২১ জানুয়ারি ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ২৮ জানুয়ারি শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। ১০ লাখ ৮০ হাজারের বেশি বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS