মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণকালে তিনি এ কথা বলেন। পুষ্পার্ঘ্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বাসদ
বিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) পৃথক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, নেপাল, ইন্দোনেশিয়াসহ ঢাকার বিদেশি মিশনগুলো এ শুভেচ্ছা জানায়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাধীনতা দিবসের বার্তায় বলেন, স্বাধীনতা বার্ষিকীতে বাংলাদেশের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। মহান স্বাধীনতা
বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতজনিত বিশেষ পরিস্থিতির মধ্যেই সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সঙ্গে কুয়েতের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করেছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান আঞ্চলিক বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে কুয়েত সরকার কর্তৃক জনসমাগমের ওপর সতর্কতামূলক নিষেধাজ্ঞা বলবৎ থাকায়
বিস্তারিত পড়ুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দিবসের শেষ কর্মসূচিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য
বিস্তারিত পড়ুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনিযুক্ত ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে। তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার বা অবজ্ঞা করছে না এবং করবেও না। আমরা প্রথম থেকেই
বিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে– ‘ডিপ স্টেট’ এমন একটা স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ‘ডিপ স্টেট’
বিস্তারিত পড়ুন
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে কঠিন পরীক্ষায় নেমেছিল। তবে সেই পরীক্ষায় উৎরাতে পারেননি হামজা চৌধুরীরা। হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধে হজম করা তিন গোলই শেষ পর্যন্ত বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ৩-০ গোলেই হার মানতে হয় লাল-সবুজদের। বাংলাদেশ একাদশ সাজিয়েছিল পাঁচ
বিস্তারিত পড়ুন
স্বাধীনতার ৫৫ বছর পরও ‘ঘোষণা’ নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা অব্যহত রয়েছে বলে মনে করছেন ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষকসহ দেশের বিশিষ্টজনেরা। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন আবহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। কিন্তু এখনও বেশকিছু গণমাধ্যমের তথ্য জন্ম দিচ্ছে বিতর্কের, ছড়াচ্ছে বিভ্রান্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে কখন প্রথম স্বাধীনতার
বিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও কড়া বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, সময় থাকতে যুদ্ধ বন্ধের আলোচনায় না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইঙ্গিত দেন, দেরি হওয়ার আগেই তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে হবে। তার
বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড (টোকেন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, জারি করা পাঁচটি নির্দেশনার মধ্যে তিন নম্বর নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনা আংশিক সংশোধন করা হয়েছে, তবে বাকি নির্দেশনাগুলো বহাল থাকবে। এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে বলা হয়, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক। পাশাপাশি প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয় বন্ধের কথা উল্লেখ করা হয়।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়। তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরে ভোগান্তি চরমে পৌঁছে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সড়কে অবস্থিত এবি খান ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হয় তীব্র যানজট। সড়কের দুই পাশ ও মাঝখানে মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় পুরো এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। এদিকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। অনেকেই এটিকে অযৌক্তিক ও ভোগান্তির কারণ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়।
বিস্তারিত পড়ুন