News Headline :
জরায়ুমুখের ক্যানসার কীভাবে হয়, প্রতিকার ও চিকিৎসা কী ৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ এখন সিদ্ধান্ত আপনাদের হাতে: তাসনিম জারা এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী কোথায় ভোট দেবেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা আমাদের স্বার্থ রক্ষা না হলে সরকার চুক্তি করতে যাবে না: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে

বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। এক সপ্তাহের বেশি সময় ধরে এ বন্দরে অচলাবস্থা চলছে। শত শত জাহাজ আটকে আছে। গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল মাল ওঠানামাসহ সব ধরনের কাজ। শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিদেশি জাহাজ কোম্পানিগুলো দিনের পর দিন অপেক্ষায় বিস্তারিত পড়ুন

আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।  শনিবার (৭ ফেব্রুয়ারি) বিস্তারিত পড়ুন

যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, সৎ, যোগ্য, ও পরীক্ষিত নেতৃত্বকে ভোট দিয়ে সংসদে নিতে না পারলে চব্বিশের গণঅভ্যুত্থানের অর্জন হুমকির মুখে পড়ে যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সম্মানিত ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে অভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করবেন। তিনি আরও বিস্তারিত পড়ুন

বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা বিশ্বাস রাখি ১২ তারিখ বিএনপির নেতৃত্বে মানুষের ম্যান্ডেট নিয়ে যুগপৎ জোট সরকার গঠন করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির এই বিশাল নির্বাচনী সমাবেশে অংশ নেন বিস্তারিত পড়ুন

‘মা খালেদা জিয়ার অঙ্গীকার জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করবো’

ফেনী-১ (ছাগলনাইয়া–পরশুরাম–ফুলগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, আমাদের মা খালেদা জিয়ার বাড়ি এই এলাকায়। এখান থেকেই আপনারা বারবার তাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী করেছিলেন। তিনি বলেন, আজ মা আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ইনশাল্লাহ, মা খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজগুলো শেষ করার সুযোগ বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্য ভ্রমণে থাকছে না স্টিকার ভিসা

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-‌ভিসা ব্যবহৃত হবে। শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়েছে। বার্তায় জানা‌নো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন তারা শুধু ই-‌ভিসা (eVisa) পাবেন। পাসপোর্টে ভিসা স্টিকারের বিস্তারিত পড়ুন

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেন। ভোট প্রদান করেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটার। ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট পেপার। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট পেপার এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট পেপার। অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট।এসব ব্যালট পেপারের মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার তা গ্রহণ করেন। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। ভোট প্রদান শেষে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। বিস্তারিত পড়ুন

চলে গেলেন সাংবাদিক জাকারিয়া কাজল

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।  শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে বেলা ৩টার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। রাজধানীর বাসাবোর স্থায়ী বাসিন্দা সরকারি কর্মকর্তা আব্দুল কাইউম ভুঁইয়া এবং কবি ও কথা সাহিত্যিক বিস্তারিত পড়ুন

কারাবাথরুমে মাথা ঘুরে পড়ে যান রমেশ চন্দ্র, পরে হাসপাতালে মৃত্যু: কারা অধিদপ্তর

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।  শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ সাবেক এমপি বিস্তারিত পড়ুন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় জাতীয় পার্টির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আদৌ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা- এ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা অভিযোগের প্রেক্ষাপটেই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।  ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে যে তরুণরা জীবন বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS