News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই রংপুর দল গড়ে: সাকিব

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই রংপুর দল গড়ে: সাকিব

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসর সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।মঙ্গলবার নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করে তারা।  

এদিনই দলের সঙ্গে যোগ দেন তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাকি ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সাকিব জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল গড়ে রংপুর রাইডার্স।  

তিনি বলেন, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, ইয়ে (চ্যাম্পিয়ন) ছাড়া? স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একইসঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে থাকে, এবছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে। ’

গত বছর ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব। এবার তিনি নতুন করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। আগের আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। এবার কি সাকিব নেতৃত্ব দেবেন?

এমন উত্তরে তিনি বলেন, ‘এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সব কিছু পরিকল্পনা করে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS