News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতির গাড়ি

দুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতির গাড়ি

দুর্ঘটনার কবলে পড়েছে সালমান খানের ভগ্নিপতি বলিউড অভিনেতা আয়ুষ শর্মার গাড়ি।  

রোববার (১৭ ডিসেম্বর) মুম্বাইয়ের খার জিমখানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।রাস্তার উল্টো দিক থেকে একজন মদ্যপ চালক তার গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে এসে আয়ুষের গাড়িতে ধাক্কা দেন।  

তবে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না আয়ুষ। গাড়িটি চালাচ্ছিলেন তার চালক। সর্বশেষ খবর অনুযায়ী চালক সুস্থ আছেন।

এদিকে দুর্ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, কালো রঙের গাড়িটির সামনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বলিমহলে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। আয়ুষ কেমন আছেন সে খবর জানতে খোঁজখবর নিতে থাকেন অনেকে।

আয়ুষ ২০১৮ সালে ‘লাভযাত্রী’ ছবিতে অভিনয় করেন। এই সিনেমার মাধ্যমেই তার অভিষেক এবং শেষ দেখা যায় ‘লাস্ট’সিনেমায়। অভিনেতা সলমান খানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএএইচ 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS