News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী অবন্তি সিঁথি

বিয়ের পিঁড়িতে বসলেন সংগীতশিল্পী অবন্তি সিঁথি

সাত পাকে বাঁধা পড়লেন ‘শিসকন্যা’ খ্যাত সংগীতশিল্পী অবন্তি সিঁথি। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। সিঁথির বরের নাম অমিত দে। তিনি লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বসে গানও করেন। গানের সূত্রেই দুজনের পরিচয়।

এর আগে বিয়ে প্রসঙ্গে অবন্তি সিঁথি বলেন, ‘অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। গানটা শেষ অবধি হয়নি, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে ‘

সিঁথির স্বামী অমিত প্রায় ১৩ বছর হলো লন্ডনে থাকে। সেখানে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত। পাশাপাশি গান করেন। কিবোর্ড ও পিয়ানো বাজাতেও পারেন। লন্ডনে থাকলেও তাদের আসল বাড়ি সিলেটে বলেও জানান অবন্তি সিঁথি।

প্রসঙ্গত, অবন্তি সিঁথি ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দুইবার। তবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে ভারতের টেলিভিশন জি বাংলার সংগীতবিষয়ক শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS