News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘জাতীয় ক্রাশ’র তকমা হাতছাড়া রাশমিকার!

‘জাতীয় ক্রাশ’র তকমা হাতছাড়া রাশমিকার!

এই সময়ের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতের দক্ষিণী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।ইতোমধ্যেই কাজ করেছেন বেশ কয়েকটি বলিউডের সিনেমাতেও। ‘জাতীয় ক্রাশ’র তকমাও রয়েছে তার ঝুলিতে।

তার সবশেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। গেল ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে সিনেমাটি। এমন সাফল্যের পরও সত্ত্বেও ‘জাতীয় ক্রাশ’র তকমা হারালেন রাশমিকা।

নিজের মিষ্টত্বের জন্য ‘জাতীয় ক্রাশ’র তকমা পেয়েছিলেন রাশমিকা। বছর খানেক আগেও তাকে নিয়েই সবচেয়ে বেশি উৎসাহ ছিল নেটিজেনদের মধ্যে। ফলে গুগলের ‘মোস্ট সার্চ’ তারকাদের তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এই বছর সেই শিরোপা আর পাওয়া হল না তার!

সেই জায়গা রীতিমতো ছিনিয়ে নিলেন ‘অ্যানিমেল’-এরই অন্য এক অভিনেত্রী তৃপ্তি দিমরি। গেল কয়েক সপ্তাহে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তৃপ্তি। এমনকি, সুহানা খান, খুশি কাপুরের মতো তারকা সন্তানকে পিছনে ফেলে জনপ্রিয় তারকাদের তালিকায় সবার ওপরে জায়গা পেয়েছেন তিনি। এমনকি, তৃপ্তি টেক্কা দিয়েছেন ‘অ্যানিমেল’র পরিচালক ভাঙ্গাকেও!

‘অ্যানিমেল’ সিনেমাতে রণবীর-রাশমিকা জুটির চেয়ে অনেক বেশি চর্চা হয়েছে রণবীরের সঙ্গে তৃপ্তির জুটি নিয়ে। সিনেমাতে এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিতে। ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমায় মাত্র কয়েক মিনিটের জন্যই পর্দায় দেখা গিয়েছে তাকে। তবে সেই কয়েক মিনিটেই নিজের কারিশমা দেখিয়েছেন পর্দার ‘বুলবুল’।

রণবীরের সঙ্গে তৃপ্তির একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি, রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে তার অভিনয় পছন্দ হয়নি তৃপ্তির পরিবারের সদস্যদের। অভিনেত্রী জানান, তার মা-বাবা নাকি ওই দৃশ্য দেখে মোটেই খুশি নন। তবে সমালোচক ও দর্শকের শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত তৃপ্তি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এনএটি 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS