News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পেঁয়াজের কেজি ৮৫ টাকা!

পেঁয়াজের কেজি ৮৫ টাকা!

পেঁয়াজের কেজি ৮৫ টাকা। মাইকিং করে ডাকা হচ্ছে ক্রেতা, কিনছেন হুমড়ি খেয়ে। কুমিল্লা নগরীর চকবাজারের ঘটনা এটি।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হলে ক্রেতাদের ভিড় লেগে যায়।

গত কয়েক দিন ধরে ১৮০ থেকে ২০০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল। হঠাৎ ৮৫ টাকায় কিনতে পেরে খুশি ক্রেতা। একেকজন কিনছেনও চার-পাঁচ কেজি করে।

আবুল হোসেন নামে এক ক্রেতা বলেন বলেন, হঠাৎ করেই ২০০ টাকা হওয়ায় বিপাকে পড়েছিলাম। আজ ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে তাই পাঁচ কেজি কিনেছি।

গত কয়েক দিন ধরে কুমিল্লায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজিদরে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির খবর গণমাধ্যমে এলে নড়েচড়ে বসে কুমিল্লা জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এরপর জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। অনুষ্ঠিত মিটিংয়ে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।

এরপর বুধবার (১৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অভিযান শুরু হয়। অভিযান শেষ হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর পাইকারি বাজার বলে পরিচিত চকবাজারের ব্যবসায়ীরা মাইকিং করে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS