News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
অডিও ফাঁস ইস্যুতে এবার মুখ খুললেন অপু

অডিও ফাঁস ইস্যুতে এবার মুখ খুললেন অপু

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়ে একটি অডিও। যেখানে কথা বলতে শোনা যায় কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

দুজনের কথোপকথনের অডিও রেকর্ডে তাপস-বুবলীর সম্পর্ক নিয়েই আলোচনা করতে দেখা যায়। যদিও প্রায় ১৪ মিনিটের সেই ক্লিপে ফারজানা মুন্নীর কণ্ঠই পুরো সময়জুড়ে শোনা গেছে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেওয়া হয়েছে।

সেখানে জানানো হয়, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নী। অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।

সেই রেশ কাটতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি কল রেকর্ড। বলা হয়েছে কল রেকর্ডটি মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যকার। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ওই ফোনালাপ।

এ ঘটনার পর অনেকের মতো বুবলীও অপুর দিকে আঙুল তুলছেন। রেকর্ডটি ছড়ানোয় তার হাত আছে বলে মনে করছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই।

সংবাদমাধ্যমকে অপু বলেন, দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।

আপনিই নাকি ভাইরাল করেছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি কেন এসব ভাইরাল করতে যাব। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নীর একান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ‘ওই ভদ্র মহিলাই’ জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।

এর আগে গেল ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।

অন্যদিকে বুবলিও গণমাধ্যমে দাবি করেন, ‘খেলা হবে’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। বিষয়টি একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই এমন মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে তার কথা বলতে রুচিতে বাঁধতে বলেও মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS