News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিচারকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ : আমু

বিচারকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ : আমু

সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিচার ব্যবস্থাকে প্রভাবমুক্ত করতে এ সরকারের আমলে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে। বিচারকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ। বিচারপ্রার্থীরা যেন হয়রানি শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ঝালকাঠিতে ৮ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম।

জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি আব্দুল মান্নান রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

৫৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। ৮ তলা এই ভবনে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাস কক্ষ সংকটের সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।

বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য রয়েছে ২২টি এজলাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট, লাইব্রেরি, কনফারেন্স রুম, ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজের কক্ষ এবং বিচারকদের খাস কামরা। এ ছাড়াও এখানে রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিস কক্ষ, অপেক্ষমাণ কক্ষ এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন আমির হোসেন আমু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS