News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জিনজিরায় বিএনপির সমাবেশ শুরু

জিনজিরায় বিএনপির সমাবেশ শুরু

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরায় দলটির সমাবেশ শুরু হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে আজ মঙ্গলবার বেলা তিনটায় এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের শুরুতে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।

কেরানীগঞ্জ বিএনপি নেতা নাজিমুদ্দিন মাস্টার বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। আর যেন এই সরকার গায়েবি মামলা দিতে না পারে, সে দাবিও জানান তিনি।

স্থানীয় মৎস্যজীবী দলের নেতা আবদুর রহিম বলেন, ‘এক দফার এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন করব।’ সবাইকে একসঙ্গে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

কৃষক দলের সভাপতি হাসান জাফিন বলেন, ‘দীর্ঘদিন ধরে বলছি, দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ ছাড়া দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র নেই। বিরোধী দলের নেতা-কর্মীদের খুন–গুম করা হয়েছে। এ জন্যও দেশের মানুষ ভালো নেই।’

সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা রকম স্লোগান দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS