News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ঢাকায় ছাড়পত্র পেল জওয়ান, প্রদর্শনে বাধা নেই

ঢাকায় ছাড়পত্র পেল জওয়ান, প্রদর্শনে বাধা নেই

অনন্য মামুম লিখেছেন, ‘জওয়ান আন-কাট সেন্সর। বাংলাদেশে প্রদর্শনে আর কোনো বাধা নেই।’

বাংলাদেশে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ভারতীয় সিনেমা ‘জওয়ান’। এর ফলে এর প্রদর্শনে আর কোনো বাধা নেই।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘জওয়ান আন-কাট সেন্সর। বাংলাদেশে প্রদর্শনে আর কোনো বাধা নেই।’

এদিনই দুপুর ১২টার দিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় শাহরুখের এই সিনেমা। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেক্ষাগৃহে জওয়ান দেখা যাবে সন্ধ্যা থেকেই।

অ্যাটলি পরিচালিত ও এসআরকে এবং গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জওয়ান বৃহস্পতিবার মুক্তি পেয়েছে হিন্দি, তামিল এবং তেলেগুতে।

শাহরুখ খানের বিপরীতে এতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা, আছেন দীপিকা পাড়ুকোনও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS