News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির

৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির

৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফাসহ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি এই কর্মসূচি দিয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী শনিবার এই গণমিছিল করা হবে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলনে থাকা রাজনৈতিক দল-জোটগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলে ৩৬টি রাজনৈতিক দল সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎভাবে আন্দোলন করছে। এ ছাড়া আরও কয়েকটি দল পৃথকভাবে আন্দোলন করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS