News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
লিটন এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি

লিটন এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি

জ্বরে আক্রান্ত লিটন দাস বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। সুস্থ হলে আজ তাঁর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল। তবে তীব্রতা না বাড়লেও এখনো জ্বর থেকে পুরোপুরি সেরে ওঠেননি জাতীয় দলের এই ব্যাটসম্যান। এর ফলে আজও তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি। বিসিবি সূত্রে জানা গেছে, পুরোপুরি সুস্থ হলে তবেই লিটন শ্রীলঙ্কায় যাবেন। তবে আপাতত তাঁর বিকল্প হিসেবে কাউকে পাঠানোর চিন্তা করছে না বিসিবি।

৩০ আগস্ট বুধবার শুরু হবে ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। লিটন যদি আগামীকালও শ্রীলঙ্কায় যান, তাহলে এক দিনের ব্যবধানেই মাঠে নামা কঠিন হবে। বিসিবির একটি সূত্র আজ প্রথম আলোকে বলেছে, ‘লিটনের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা কম। সে যদি কাল যায়, তাহলে থাকে এক দিন। এ অবস্থায় তো খেলা কঠিন।’

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোরে সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। লিটনকে সে ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।

ওদিকে আজ দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পেসার তানজিম হাসান। ভিসা–জটিলতার কারণে তিনি দলের সঙ্গে গতকাল শ্রীলঙ্কায় যেতে পারেননি। আজ দুপুর ১২টায় ছিল তাঁর ফ্লাইট।

যাঁর চোটে তানজিমের সুযোগ পাওয়া, সেই ইবাদত হোসেন আজ ভোরে লন্ডনের বিমান ধরেছেন। ইবাদতের সফরসঙ্গী হয়েছেন বিসিবির পুনর্বাসন বিভাগের প্রধান কিয়েরন থমস। সেখানে আগামী ৩০ সেপ্টেম্বর ইবাদত একজন হাঁটুবিশেষজ্ঞকে দেখাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS