News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ক্রিকেটারদের ঘরে বিসিবির ‘টোকেন অব লাভ’

ক্রিকেটারদের ঘরে বিসিবির ‘টোকেন অব লাভ’

ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দকে দ্বিগুণ করতে জাতীয় দলের ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত রোজার ঈদের ধারাবাহিকতায় এবারও চুক্তিবদ্ধ ও নিয়মিত ক্রিকেটারদের জন্য ‘টোকেন অব লাভ’ বা ভালোবাসার নিদর্শন হিসেবে এই উপহার পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

বিসিবি সূত্রে জানা গেছে, গত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ফরম্যাটে খেলেছেন এমন প্রায় ৩০ জন ক্রিকেটার ও তাদের সহধর্মিণীদের জন্য পাঠানো হচ্ছে বিশেষ গিফট প্যাক। 

ক্রিকেটারদের জন্য উপহার হিসেবে থাকছে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদ (জে ডট)–এর পাজামা-পাঞ্জাবি সেট।

একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ পাচ্ছেন তাদের স্ত্রীরা। এছাড়া ক্রিকেটারদের সন্তানদের জন্য রয়েছে চকলেটের বিশেষ বক্স।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরও নিবিড় ও আন্তরিক করতেই এই উদ্যোগ। 

তিনি বলেন, ‘খেলোয়াড়রা আমাদেরই অংশ।ঈদের সময় তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্ত করতে এই ছোট্ট প্রয়াস। যেহেতু ক্রিকেটাররা অনেক সময় পরিবারের কাছ থেকে দূরে থেকে দেশের হয়ে দায়িত্ব পালন করেন, তাই ঈদটা যেন তাদের কাছে বিশেষ উদযাপনের উপলক্ষ হয়, সেটাই আমাদের চেষ্টা।’

গত বছর এই উদ্যোগ শুরু হলেও তখন শুধু ক্রিকেটারদের স্ত্রীরা উপহার পেয়েছিলেন। তবে এবার পরিধি বাড়ানো হয়েছে।

ক্রিকেটারদের পাশাপাশি গত এক বছরে জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফসহ আরও প্রায় ২০ জন সদস্য থাকছেন এই তালিকার আওতায়। 

বোর্ডের লক্ষ্য খেলোয়াড় থেকে শুরু করে টিম বয় পর্যন্ত সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS