News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা, ৩ ছেলের মৃত্যুদণ্ড

জমি লিখে না দেওয়ায় বাবাকে হত্যা, ৩ ছেলের মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন। এ সময় আসামিরা পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. অহিদ উল্লাহ, মো. শহিদ উল্লাহ ও মো. ফয়েজ উল্লাহ।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার কান্দি এলাকার আব্দুল করিম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ আগস্ট জমি লিখে না দেওয়ায় বাবা করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। পরে এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মোসাম্মত সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম বলেন, মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে এ মামলায় আটজনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের খালাস দিয়েছে আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS