News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
খালেদা জিয়া একটু ভালো আছেন, জানিয়েছেন মির্জা ফখরুল

খালেদা জিয়া একটু ভালো আছেন, জানিয়েছেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটু ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেছেন, খালেদা জিয়ার লিভারের রোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনির জটিলতাসহ যেসব শারীরিক সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান হয়নি। ফলে তিনি ঝুঁকিতেই আছেন।

আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসার পর ১৭ জুন তিনি বাসায় ফেরেন।

গতকাল রোববার রাতে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম।

সাংবাদিকেরা আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন। কিন্তু ওনার মূল সমস্যাগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা নেই।

কারণ, ওনার মূল সমস্যা লিভার সিরোসিস আছে, সিরিয়াস আর্থ্রাইটিস আছে, হার্টের সমস্যা আছে… এগুলোর জন্য তাঁর চিকিৎসকেরা, মেডিকেল বোর্ড বলছেন, বাইরের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার প্রয়োজন আছে। সেটা তো হচ্ছে না। সে জন্য যেটা আমরা বলি ওনার যে ঝুঁকি, সেটা থেকে যাচ্ছে।’  

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS