News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ট্রেলারে নতুন মিম, নাঈমের চার মাস সাধনার ফল!

ট্রেলারে নতুন মিম, নাঈমের চার মাস সাধনার ফল!

কেমন হলো ‘মিশন হান্টডাউন’ এর ট্রেলার, কী বলছে দর্শক?

ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত সিরিজটি মুক্তির আগে এর ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে মিম, এফএস নাঈম অভিনীত এ ট্রেলারটি দেখে পুরো সিরিজটি দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের!

‘মিশন হান্টডাউন্ট’র ট্রেলার দেখে ইউসুফ আলী নামে একজন মন্তব্য করে বলেছেন, ‘বাংলাদেশে নতুন নতুন গল্পে ওয়েব কনটেন্ট তৈরি হচ্ছে। এটা খুব ইতিবাচক দিক। এই ওয়েব সিরিজটির ট্রেলার দেখে রহস্যজনক কিছু মনে হয়েছে।’ মৃদুল কবির নামে একজন লিখেছেন, ‘নিঃসন্দেহে ভালো কাজ হবে।’

ট্রেলারটি পোস্ট করা হয়েছে অভিনেত্রী মিমের ফেসবুকেও। সেখানেও শত শত ইতিবাচক মন্তব্য দেখা গেছে। এই অভিনেত্রীর পাশাপাশি পুলিশ অফিসার চরিত্রে এফএস নাঈমও দর্শকদের নজর কেড়েছেন। কারাগার এর পর এই অভিনেতা এ সিরিজের মাধ্যমে নতুন করে নিজেকে হাজির করতে যাচ্ছেন।

ট্রেলার প্রকাশের পর দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন জানিয়ে মিম বলেন, ট্রেলার প্রকাশের পর দর্শক প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা, আমাকে এমন একটি জটিল চরিত্রকে জীবন্ত করার চ্যালেঞ্জ দেওয়ার জন্য।

এফএস নাঈম বলেন, এই সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। বলা যেতে পারে, এটিতে কাজ করাটা আমার জন্য একপ্রকার সাধনার মতো। চার মাস ধরে মাহিদ চরিত্রটির মধ্যে ডুবে ছিলাম। এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যি অন্য রকম।

মিশন হান্টডাউন’-এ ‘মাহিদ’ চরিত্রে দেখা যাবে নাঈমকে এবং ‘নীরা’ চরিত্রে অভিনয় করেছেন মিম। সিরিজের গল্প আবর্তিত হয় মাহিদের চরিত্র নিয়ে। যিনি অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS