News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও এক ভারতীয় নাবিক গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটি ওডেসা বন্দর ছাড়ার পর হামলার শিকার হয়।হামলার সময় জাহাজটিতে ১৭ জন নাবিক ছিলেন, যার মধ্যে পাঁচজন ভারতীয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত এবং আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে।

ভারত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা এবং আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়।

ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালিয়েছে। তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগরে সংঘটিত সহিংসতার মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।

ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটি ভুট্টা বহন করছিল। এতে ভারত ও সিরিয়ার নাবিকরা কর্মরত ছিলেন। তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে আটজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। হামলায় মোট নয়জন নাবিক ও একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন।

তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক ভারতের মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড।

এদিকে, ওডেসা অঞ্চলের গভর্নর জানিয়েছেন, চলতি মাসে রুশ হামলায় ওই অঞ্চলে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, সোমবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি বাসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় আরও অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে, যার ফলে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS