News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ইফতারে বেলের পানা

ইফতারে বেলের পানা

এই অসহ্য গরমে ইফতারিতে খান পাকা বেলের পানা।বেলের প্রধান গুণ হলো এটা পেট ঠান্ডা রাখে৷ গরমের সময় বেলের শরবত বা বেলের পানা খেলে শরীরে ক্লান্তিভাব দূর হয়৷ বেলেতে ভিটামিন এ আছে৷ ফলে চোখের নানা সমস্যায় কার্যকর এই ফল৷ জন্ডিসে বেলের শরবত খেলে আরাম পাওয়া যায়। আবার আলসার সারাতে কার্যকর কাঁচা বেল৷ রক্ত পরিষ্কার রেখে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে বেল। এ ছাড়াও, টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখা, ত্বকের জেল্লা ধরে রাখার মতো কাজেও বেল অদ্বিতীয়।

বেলের শরবত যেভাবে বানাবেন-

উপকরণ

বেল ১ টি মাঝারি আকারের

দুধ ১ কাপ (সর্বাধিক শীতল)

চিনি-গুড় স্বাদ অনুসারে

কালো-গোলাপি লবণ ১.৫ চা চামচ

কাজু ৫-৬টা

কিসমিস ১ চা চামচ

প্রণালি

পরিষ্কার পানি বেলটি ধুয়ে নিন এবং বাইরের শক্ত খোসাটি ছাড়িয়ে ফেলুন। একটি বড় বাটিতে চামচ চেঁছে বেলের মণ্ডটা তুলে নিন। বীজগুলো যতটা সম্ভব হাত দিয়ে সরিয়ে ফেলুন। বীজ পানীয়টিকে স্বাদে তেতো করে তোলে। এবার ওই মণ্ডের সঙ্গে কিছুটা পানি (আধ কাপের কম) যোগ করুন এবং ৫ মিনিট রেখে দিন। এতে মণ্ডটা নরম হয়ে যাবে। তবে যদি বেলটা পাকা এবং যথেষ্ট নরম হয় তবে না রাখলেও চলবে। হাত দিয়ে মণ্ডটিকে ভালো করে মেশান। মনে রাখবেন, শরবত তৈরি করতে আপনার একমাত্র সরঞ্জাম হ’ল আপনার হাত। এবার মণ্ডে দুধ, গুড়-চিনি এবং গোলাপি-কালো লবণ যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে ইফতারের সময় পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS