News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থার (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো।

সোমবার (১৬ মার্চ) অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে ‘এম-বিল্ডিং’-এর কনফারেন্স রুমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন ইউএনওডিসির নির্বাহী পরিচালক।

বৈঠকের শুরুতে সালাহউদ্দিন আহমদ মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনওডিসির বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন অফিসার ইনচার্জকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইন সংবলিত হ্যান্ডবুক তৈরিতে ইউএনওডিসির ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রভাব ফেলেছে।

বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এ সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান।তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS