News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
খেয়েদেয়ে কাজ নেই যাদের তারাই ট্রোল করে: শ্রাবন্তী

খেয়েদেয়ে কাজ নেই যাদের তারাই ট্রোল করে: শ্রাবন্তী

ভারতের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এক ভিন্ন রূপ নিয়ে। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে দেখা যাবে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে।

৩০ বছরের অভিনয় জীবনে এমন চ্যালেঞ্জিং চরিত্র তার কাছে এক বড় আশীর্বাদ বলে মনে করছেন তিনি।পর্দায় বুড়ি ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে, বাণিজ্যিক সিনেমার নায়িকার বাইরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ।

ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিকমাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় শ্রাবন্তীকে। এই প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই খেয়েদেয়ে কাজ না পেয়ে নেতিবাচক মন্তব্য করেন। এতদিন এড়িয়ে চললেও এখন বিষয়টি সীমা ছাড়িয়ে গেছে, তাই প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। তিনি মনে করেন, কাজে টিকে থাকতে হলে মানসিক শান্তি বজায় রাখা জরুরি।

অভিনয়ের পাশাপাশি খুব শিগগিরই প্রযোজনায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না। তবে প্রযোজনা যে তিনি করবেন, তা নিশ্চিত করেছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS