News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
হাদির খুনিদের দ্রুত দেশে এনে বিচারের দাবি করলো এনপিএ

হাদির খুনিদের দ্রুত দেশে এনে বিচারের দাবি করলো এনপিএ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে গ্রেপ্তারের ঘটনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ন্যাশনাল পিপলস অ্যালায়েন্স (এনপিএ)। তবে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, দ্রুততম সময়ের মধ্যে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ মার্চ) এনপিএর তিন মুখপাত্র নাজিফা জান্নাত, তুহিন খান ও ফেরদৌস আরা রুমী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ভারতে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের খবর আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা এবং ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।

ওসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না এনপিএ। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর মতো সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সুপরিকল্পিত যোগসূত্র বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

এনপিএর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিন দফা দাবি পেশ করা হয়েছে।প্রথমত, ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, ওসমান হাদি হত্যাকাণ্ডের একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। সর্বশেষ, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেবল সরাসরি খুনিরাই নয়, বরং নেপথ্যের পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদেরও দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

সংগঠনটির নেতারা মনে করেন, হত্যাকাণ্ডের পেছনের মূল শক্তিগুলোকে উন্মোচিত করা গেলে দেশে চলমান ষড়যন্ত্রের জাল ছিন্ন করা সম্ভব হবে।

তারা এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS