News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিএনপি সংসদ সদস্যদের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার আহ্বান

বিএনপি সংসদ সদস্যদের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার আহ্বান

বিএনপি সংসদ সদস্যদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিএনপির সংসদ সদস্যরা শপথের দিনই ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলেও দাবি করেন তিনি।

রোববার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আইনের স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে তারা জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অসম্মান করেছেন।

তিনি বলেন, জুলাই সনদের আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে; একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। কিন্তু বিএনপির এমপিরা সেটি না করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। সাধারণ বুদ্ধিতেই বোঝা যায়, তারা শপথের দিনই জুলাই সনদের পাঁচ পয়েন্টের আদেশ লঙ্ঘন করেছেন।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে তারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করেছিল।কিন্তু জনগণের পালস বুঝতে পেরে পরবর্তীতে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আসে। এখন আবার আদালতের আশ্রয় নিয়ে গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে কোনোভাবেই আদালতের অধীনস্থ করা যায় না।

আওয়ামী লীগের পতনের উদাহরণ টেনে জাতীয় নাগরিক পার্টির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে চাতুরির মাধ্যমে বিভ্রান্ত করে ক্ষমতায় থাকার মানসিকতা আওয়ামী লীগের ছিল, তাদের পরিণতি সবাই দেখেছে।

বিএনপি যদি একই পথে হাঁটে, তবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। যারা চাতুরির আশ্রয় নেয়, তাদের জন্য রাজপথ তৈরিই আছে।

বিএনপি এমপিদের আখতার হোসেন বলেন, আপনারা এখনো ভুল পথে আছেন। তবে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামী ১২ তারিখ সংসদ অধিবেশন শুরুর আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিন।ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নিন।

তিনি আরও বলেন, আমরা যারা শপথ নিয়েছি, তারা জনগণের অর্পিত দায়িত্ব পালনে দায়বদ্ধ। কোনো আইনি মারপ্যাঁচে ফেলে ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। আমরা সংসদের ভেতরে ও বাইরে জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS