News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জরুরি মজুদ থেকে তেল ছাড়ার আহ্বান আইইএ’র

জরুরি মজুদ থেকে তেল ছাড়ার আহ্বান আইইএ’র

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় জরুরি মজুদ থেকে তেল ছাড়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

সোমবার (৯ মার্চ) জি-৭ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এক অনলাইন বৈঠকে এ আহ্বান জানানো হয়।

জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৈঠকে জি-৭ জোটের দেশগুলোকে সমন্বিতভাবে তেলের মজুত উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৈঠক শেষে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা সাংবাদিকদের জানান, বর্তমান অস্থিতিশীল বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইএ এই জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।তিনি বলেন, আইইএ প্রতিটি দেশকে তাদের তেলের মজুদ থেকে সমন্বিতভাবে তেল ছাড়ার জন্য আহ্বান জানিয়েছে।

ইরান পরিস্থিতির কারণে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১১৯ ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই জি-৭ মন্ত্রীরা এ জরুরি আলোচনায় বসেন।

বৈঠকে জ্বালানি বাজারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।আইইএ’র এই আহ্বানে জি-৭ দেশগুলো সাড়া দিলে দ্রুতই বাজারে তেলের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS