News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সেলাই মেশিনে ব্যস্ত তটিনী, ভক্তরা বলছেন ‘নতুন শাবানা’

সেলাই মেশিনে ব্যস্ত তটিনী, ভক্তরা বলছেন ‘নতুন শাবানা’

কিংবদন্তি অভিনেত্রী শাবানা অভিনীত সিনেমায় এক কমন থিম ছিল- সেলাই মেশিন। যে সেলাই মেশিন চালিয়ে তিনি সংসার চালাতেন, বা কখনো ধনী হতেন। বর্তমান সময়ের ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে মজা করেন। কারণ সেলাই মেশিন চালিয়ে সিনেমার গল্পের মতো বাস্তবে কিছু সম্ভব না সেটা সবার জানা।

তবে এবার আরেক অভিনেত্রীর মাঝে শাবানার ছায়া খুঁজে বেড়াচ্ছেন তার ভক্তরা। আর সেই অভিনেত্রী চলতি সময়ের। নাম তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের প্রিয় মুখ বলা যায় তাকে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তটিনী। যেখানে দেখা যায়, এই তারকা মনোযোগ দিয়ে সেলাই করছেন। এই ছবিতে অনেকে কমেন্ট করেছেন, ‘নতুন শাবানা’। 

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তটিনীকে।

এছাড়াও ঈদের আরও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। 

২০১৯-এ মডেলিং শুরু করেন তটিনী। প্রথম দু বছর শুধু মডেলিংই করেছেন তিনি। এরপর ২০২১-এ অভিনয়ে অভিষেক হয় ওটিটির মাধ্যমে। এরপর কাজ করি মাহমুদুর রহমান হিমির ধারাবাহিক নাটক ‘হাউজ নম্বর ৯৬’-এ।এই কাজের মাধ্যমে প্রথমে অভিনয় দিয়ে দর্শকের নজরে আসেন তিনি।

তবে টার্নিং পয়েন্ট বলতে গেলে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ সিরিজের ‘সময় সব জানে’ নাটকটি। এই নাটকের মাধ্যমেই তটিনী বেশি পরিচিতি লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS