News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
এখন খুব নোংরা খেলা খেলছে, আলভী প্রসঙ্গে তিশা

এখন খুব নোংরা খেলা খেলছে, আলভী প্রসঙ্গে তিশা

স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তিনি। এতে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

অনেকেই বলছেন, ‘একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।’

শুক্রবার (৬ মার্চ) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জাহের আলভী দাবি করেন, ‘তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন।’ শুধু তা-ই নয়, ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেন তিনি।

আলভী তার পোস্টে আরো দাবি করেছেন, তিনি থাকা সত্ত্বেও ২০১০ সালে আফরা ইবনাত খান ইকরা অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন।এমনকি বাসরও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন জাহের আলভী। নেটিজেনরা পোস্টটি শেয়ার করে নানারকম মন্তব্য করছেন।

এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে আরেক অভিনেত্রী তাসনুভা তিশা আলভীর উদ্দেশে লেখেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা।

তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’

এরপর আলভী-তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লেখেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS