News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি

ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। শনিবার (৭ মার্চ) সকালে স্বায়ত্তশাসিত ওই অঞ্চলের তিনটি পৃথক অবস্থানে এই হামলা চালানো হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যদি ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে দমন বা ধ্বংস করে দেওয়া হবে। এই অভিযানকে জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে তেহরান।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সামনে এসেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে: ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট;  ১ হাজার ০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান; ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান; ১৪টি চিকিৎসা কেন্দ্র; ১৩টি রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট সেবা কেন্দ্র।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন ত্রাণবাহী ও উদ্ধারকারী বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।এসব হামলায় রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মীও আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই ভয়াবহ পরিস্থিতির খবর নিশ্চিত করেছে।

সূত্র: আল–জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS