শাহরুখের ‘কিং’-এ বলিউডের ৭০ শতাংশ তারকা!

শাহরুখের ‘কিং’-এ বলিউডের ৭০ শতাংশ তারকা!

বলিউড বাদশা শাহরুখ খানের ভক্তরা তার পরের সিনেমা ‘কিং’-এর জন্য অধীরে অপেক্ষা করছেন। সিনেমাটি নানা দিক থেকেই বিশেষ হতে চলেছে। কিং খানের মেয়েকেও এই এতে দেখা যাবে। ভক্তরাও বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকে দেখতে খুবই উত্তেজিত।

জলি এলএলবি অভিনেতা সৌরভ শুক্লা শাহরুখ খানের ‘কিং’ সম্পর্কে একটি বড় আপডেট শেয়ার করেছেন।

হিন্দি রাশের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ শুক্লা নিশ্চিত করেছেন- তিনি শাহরুখ খানের ‘কিং’ এর অংশ। ‘কিং’ সম্পর্কে ভক্তদের কিছু বলতে পারেন কি না জানতে চাইলে সৌরভ শুক্লা বলেন, সিনেমাটি কেবল তার নয়, ইন্ডাস্ট্রির ৭০ শতাংশ প্রতিনিধিত্ব করে। জানান যে, ইন্ডাস্ট্রির কিছু বড় নামদের দেখতে পাবেন দর্শকরা।

শাহরুখ খানের প্রশংসা করে সৌরভ শুক্লা বলেন, তিনি ইন্ডাস্ট্রির সকাবিকে বলবেন যে, তাদের শাহরুখ খানের সাথে দেখা করা উচিত। তিনি বলেন, শাহরুখ খানের সঙ্গে কথা বলা একটা মজার মুহূর্ত। তিনি একজন অসাধারণ মানুষ।

সৌরভ শুক্লা বলেন, ‘কিং’-এ তিনি (সৌরভ শুক্লা) যে কাজই করেছেন, তা তার কাছে একটি সুন্দর এবং স্মরণীয় মুহূর্ত।

শাহরুখ খানের ‘কিং’-এর কথা বলতে গেলে, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত এবং দীপিকা পাড়ুকোনের মতো মুখগুলোকে সিনেমাতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সিনেমাটির প্রথম লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে শাহরুখ খানকে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে। 

সব ঠিক থাকলে, শাহরুখ খানের সিনেমাটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে। ‘কিং’ ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে।সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS