News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
‘২৪ ঘণ্টার মধ্যে মধ্যে আশকোনার জলাবদ্ধতা নিরসনের নির্দেশ’

‘২৪ ঘণ্টার মধ্যে মধ্যে আশকোনার জলাবদ্ধতা নিরসনের নির্দেশ’

এক দিনের মধ্যে রাজধানীর আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থার গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন।

এসময় পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পড়তে হয়।

এলাকাবাসীর অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক নিজে রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।

ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান গণমাধ্যমকে জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, আশা করছি আগামীকালের মধ্যেই আশকোনা রোডের জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। পাশাপাশি এ রোডে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেন সংযোগ নির্মাণ কাজ দ্রুততম সময়ে শুরু করা হবে বলেও জানান তিনি।

আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোড পরিদর্শন করেন। রাস্তাটির বেহাল অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে রাস্তাটি নির্বিঘ্ন চলাচল উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুততম সময়ে রাস্তাটির উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS