দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম।
বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। বিষয়টি তিনি ২০২১ সালে জানতে পারেন, এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিজয়।
১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় ও সংগীতা। দুজনের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা শাশা নামে দুই সন্তান রয়েছে।

সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা করেননি। ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন বিজয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন তিনি।
বিষয়টি নিয়ে দুই সন্তান ও তিনি অপমানিত বোধ করছেন বলে জানিয়েছেন সংগীতা। সংগীতার অভিযোগ, তাঁকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও হস্তক্ষেপ করেন বিজয়।
বিজয়ের সঙ্গে সম্পর্কটি শুধু কাগজে-কলমে আছে। স্ত্রীর আবেদনটি আদালতে বিচারাধীন।
এর মধ্যে অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেন থালাপতি বিজয়। তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নামে একটি দল গঠন করেন তিনি।
ইন্ডিয়া টুডে অবলম্বনে