News Headline :
ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি আটবার বিয়ে, সাতবার বিচ্ছেদ, কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন সিনেমার মতোই মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা ১ কোটি ৮০ লাখ লাইক! রেকর্ড গড়ল রাশমিকার বিয়ের ছবি বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিচ্ছেদ চাইলেন স্ত্রী নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি ফের রিয়ালের প্রতিপক্ষ সিটি, নিউক্যাসলকে মোকাবেলা করবে বার্সা ‘সাকিব ইস্যুতে বোর্ডের কাজ শেষ, সিদ্ধান্ত এখন সরকারের’ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কি ‘প্রচলিত যুদ্ধে’ গড়াবে? দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রী সাকি

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রী সাকি

বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এই উগ্র দক্ষিণপন্থা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।

জোনায়েদ সাকি বলেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজ ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না।

যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য সারাদেশে বজায় রাখতে হবে। সেই ঐক্য বজায় থাকলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সার্বভৌম ও সকলের ন্যায্য হিস্যা পাওয়ার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটি রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি-যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে, যাতে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন, কীভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন।ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ, ইমামসহ অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা-এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. খালেক। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS