শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আর আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আগের ন্যায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না।

বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে। আমদানি করা পণ্যের শুল্কায়নসহ সব বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আগের নিয়মে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বন্দরের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS