News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর

বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের বাসায় নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান গোপন বৈঠক করেছেন—এ অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আব্দুল বাতেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী (পুর)। তিনি অভিযোগ করেন, দায়িত্বে থাকা অবস্থায় ওই কর্মকর্তা গতকাল বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেছেন।এ বিষয়ে ছবি ও ভিডিও সংবলিত পেনড্রাইভও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় কোনো কর্মকর্তার একজন প্রার্থীর বাসায় গিয়ে গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো প্রার্থীর সঙ্গে সখ্যতা বজায় রাখেন, তাহলে ওই আসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS