News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
প্রচার মাইক ভেঙে, রক্ত ঝরিয়ে বিজয় ঠেকানো যাবে না: সাইফুল হক

প্রচার মাইক ভেঙে, রক্ত ঝরিয়ে বিজয় ঠেকানো যাবে না: সাইফুল হক

ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মগবাজার থেকে নিউ ইস্কাটন পর্যন্ত পদযাত্রা ও সরাসরি গণসংযোগে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মগবাজার রেলগেট থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরে মিছিল ও পদযাত্রা ডাক্তার গলি, ওয়ালেস রেলগেট, আমবাগান, বক্সলেন, হাতিরঝিল, দিলুরোড এবং নিউ ইস্কাটন রোডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে কোদাল মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক, ঢাকা–১২ আসনের নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, হাতিরঝিল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক শাহীন, বিশিষ্ট সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসাসহ স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা। এ ছাড়া হাতিরঝিল থানা বিএনপি, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে সাইফুল হক বলেন, প্রচার মাইক ভেঙে, কোদাল মার্কার কর্মীদের ওপর হামলা করে বিজয় ঠেকানো যাবে না।ইনশাআল্লাহ কোদাল মার্কার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, ঢাকা-১২ আসনের জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এলাকার নাগরিক সমস্যা প্রসঙ্গে সাইফুল হক বলেন, যানজট, ড্রেনেজ সংকট, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধানে আমরা কাজ করবো।

জনগণের ভোটেই পরিবর্তন আসবে।

নেতাকর্মীরা জানান, গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচি ঢাকা-১২ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS