News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দক্ষিণ এশীয় সমাজবাস্তবতা নিয়ে ‘মাস্টার’, বলছেন কারমেন ও আশিম

দক্ষিণ এশীয় সমাজবাস্তবতা নিয়ে ‘মাস্টার’, বলছেন কারমেন ও আশিম

রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’ এখন লড়ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। এর মধ্যেই নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমাটির নতুন খবর পাওয়া গেল। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

ছবিটিতে যুক্ত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা সংস্থা কাওয়ানন ফিল্মস। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন কারমেন চ্যাপলিন ও আশিম ভল্লা। তাঁদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চার্লি চ্যাপলিন: আর ম্যান অব দ্য ওয়ার্ল্ড’। অভিনেত্রীর ফেসবুক থেকে

চ্যাপলিন ও ভল্লা জানান, এটি সমাজের বিরল চিত্র তুলে ধরে, যা দক্ষিণ এশিয়ার বাইরে খুব কমই দেখা যায়। এটি কেবল সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার প্রতিফলন নয়, বরং রাজনীতির মৌলিক প্রকৃতি সম্পর্কেও গভীর ধারণা দেয়। অভিনেত্রীর ফেসবুক থেকে

সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তাঁর পেছনে যাঁরা সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন, পরবর্তী সময়ে তাঁদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করেন। সেই সাহায্যপ্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাঁকে বাধাগ্রস্তও করে। এই দ্বন্দ্ব তাঁকে পরিণত করে ভিন্ন এক মানুষে—এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। অভিনেত্রীর ফেসবুক থেকে

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ। অভিনেত্রীর ফেসবুক থেকে

প্রতিযোগিতায় অংশ নিতে গত ২৮ জানুয়ারি দেশটিতে পাড়ি দিয়েছেন নির্মাতা। গত শুক্রবার দেশ ছেড়েছেন সিনেমার অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম। অভিনেত্রীর ফেসবুক থেকে

উৎসবে সিনেমাটি প্রথম প্রদর্শনী হয় ১ ফেব্রুয়ারি। অভিনেত্রীর ফেসবুক থেকে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS