News Headline :
ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে নেবে ট্রেইনার, পদ ৮টি, স্নাতক পাসে আবেদন এপস্টেইনের পাম বিচের বাড়িতে মাইকেল জ্যাকসনও গিয়েছিলেন দক্ষিণ এশীয় সমাজবাস্তবতা নিয়ে ‘মাস্টার’, বলছেন কারমেন ও আশিম ২৬ তারিখে বিজয়ের সঙ্গে বিয়ে? কী ইঙ্গিত দিলেন রাশমিকা এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় হবে ১ হাজার ২৫০ ডলার ‘অদম্য টি-টোয়েন্টি কাপে’ বিনামূল্যে খেলা দেখার সুযোগ ‘আইসিসি ভারতের কাছে জিম্মি, নতুন সংস্থা দরকার’ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি এপস্টেইন ফাইল: সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ ইরানি প্রেসিডেন্টের
অল্প পানির মাছ বেশি পানিতে গেলে দিশেহারা হয়ে যায়: মির্জা আব্বাস

অল্প পানির মাছ বেশি পানিতে গেলে দিশেহারা হয়ে যায়: মির্জা আব্বাস

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অল্প পানির মাছ’ বলে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। 
 
তিনি বলেছেন, ‘অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে, তাদের অবস্থা এখন তেমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না। চুলার মুখ দিয়ে ছাই বের হয়। আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা যদি ভাবেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে একটু কথা বললেই প্রচারণায় থাকা যায়।এর জন্য বহু রাস্তা আছে, এজন্য আপনারা দান-খয়রাত করেন এবং ভালোভাবে কথা বলেন। কিন্তু, এভাবে গালিগালাজ করে, অসভ্য ভাষায় কথা বলে নিজেরে জাহির করবেন না।’  

আব্বাস বলেন, ‘আমার অবস্থান বরাবরই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়।

কিন্তু আমার বিরুদ্ধে দেশ-বিদেশে থেকে যেগুলো বলা হচ্ছে, সেটা এদেশের মানুষ বিশ্বাস করবে না।’ 

তিনি বলেন, ‘সকাল-সন্ধ্যা জামায়াতে ইসলামীর একটা জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে অসংখ্য নোংরা কথাবার্তা বলছে। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবর্গ আমাদের দেশের চাকরিজীবী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেছে। তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে।’  

কখনো কোনো সুযোগ সুবিধা গ্রহণ করিনি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, আমি একটু স্পষ্ট করতে চাই— যদি আপনাদের বুকের পাটা থেকে থাকে, তাহলে আসেন বায়তুল মোকাররমের সামনে আমার নামে শালিস বসান।কোনো অসুবিধা নেই, আমার বুকে সাহস আছে। আমি চুরিচামারি করে বড় হইনি। গায়ে খেটে বড় হয়েছি এবং নিজ হাতে কাজ করেছি।’   

মির্জা আব্বাস বলেন, ‘দয়া করে একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না। বরং নিজে কি করবেন, কি করেছেন, সেটা বলেন।’ 

হল মার্কেটে বক্তব্য দেওয়ার পর তিনি গুলিস্তানের পাতাল মার্কেট, স্টেডিয়াম মার্কেটে নির্বাচনী প্রচারণা করেন। বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর তিনি সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS