News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন নেন আমার নাম: মির্জা আব্বাস

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন নেন আমার নাম: মির্জা আব্বাস

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি আশা করব তারা নির্বাচনে আইন মেনে কাউকে ব্যক্তি আঘাত করে যাতে কথা না বলে।

তিনি বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি।

কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি।

মির্জা আব্বাস বলেন, এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওরা বুঝেনি আমি জীবনে বহু নির্বাচন ফেস করে এসেছি।আবারও বলছি ওরা বাচ্চা ছেলে। আমার সন্তানের মতো। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এরপর পুরানা পল্টন বধির স্কুলে মুখ বধির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

বিকেলে তিনি শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি চামেলীবাগ গ্রিন পিস অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেবেন।

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারি তার প্রতিফলন ঘটবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে পরে কি হবে জানি না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। বাস্তবতা অনুভব করতে হবে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS