News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জামায়াতের

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জামায়াতের

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কাজে বাধা প্রদান ও তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে একটি বড় দলের চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা প্রদান একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হয় না। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে বাধা প্রদান গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS