News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কোন নায়িকার সঙ্গে অভিনয় করতে ভয় পান প্রসেনজিৎ?

কোন নায়িকার সঙ্গে অভিনয় করতে ভয় পান প্রসেনজিৎ?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা যিনি একাধিক প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। খুব স্বাভাবিকভাবেই সব অভিনেত্রীদের তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং তাদের সম্পর্কে ব্যক্তিগত কিছু ধারণাও রয়েছে।

নবাগতা অভিনেত্রীদের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করা মানে হাতে চাঁদ পাওয়া। অনেকেই আবার বুম্বাদাকে সমীহ করেন অনেকে আবার ভয় পান।

কিন্তু এমন একজন অভিনেত্রী আছেন যার সঙ্গে কাজ করতে প্রসেনজিৎ নিজেই ভয় পান।

সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সুদীপ্তার সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পাই। ওর মতো একজন দুর্দান্ত অভিনেত্রী খুব কম রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। শুধু ভয় নয় আমি কিঞ্চিত ঈর্ষাও করি কারণ ওর মত অভিনয় খুব কম মানুষ করতে পারেন।’

এরপর রচনা ব্যানার্জির সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রসেনজিৎ বলেন, ‘রচনা হলেন এমন একজন অভিনেত্রী যিনি মারাত্মক প্রফেশনাল। ওর এই গুণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি।’ 

জয়া আহসানকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হলেন বুম্বাদা। জয়াকে তৈরি অভিনেত্রী বলে আখ্যা দেন প্রসেনজিৎ।

রাইমা, বকা খেয়ে মাঝেমধ্যে কেঁদে ফেললেও তিনি অভিনয়ের দিক থেকে যে চূড়ান্ত দক্ষ তা নিজের বক্তব্যের মধ্যেই জানান প্রসেনজিৎ।

অর্পিতা অর্থাৎ নিজের স্ত্রীর অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, ‘ও খুব একটা হোমওয়ার্ক করে আসে না। তবে সেটে যেটুকু দেখায় সেটুকুই ম্যাজিক। এটাই ওর একমাত্র গুণ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS