বিপিএল ২০২৬: চ্যাম্পিয়ন-ব্যক্তিগত পুরস্কারে বাড়তি প্রাইজমানি

বিপিএল ২০২৬: চ্যাম্পিয়ন-ব্যক্তিগত পুরস্কারে বাড়তি প্রাইজমানি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালকে ঘিরে মাঠে যেমন উত্তেজনা, তেমনি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাইজমানির বিষয়টি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ফাইনালের পাশাপাশি আলোচনায় এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল কত অর্থ পাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, বিপিএল ২০২৬-এ দলীয় ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই প্রাইজমানির অঙ্ক আগের আসরের তুলনায় বাড়ানো হয়েছে।

এবারের বিপিএলে শিরোপাজয়ী দল পাবে মোট দুই কোটি ৫০ লাখ টাকা।

গত আসরে এই অঙ্ক ছিল দুই কোটি টাকা, অর্থাৎ এবার প্রাইজমানি ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। ফাইনালে পরাজিত বা রানার্স-আপ দল পাবে এক কোটি ৫০ লাখ টাকা।

দলের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। পুরো টুর্নামেন্টে সেরা পারফর্ম করা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে পাঁচ লাখ টাকা।

এ ছাড়া আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি এই দুই ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন পাঁচ লাখ টাকা করে। সেরা ফিল্ডার ও উদীয়মান খেলোয়াড়ের জন্য থাকছে তিন লাখ টাকা করে নগদ পুরস্কার।

বর্ধিত এই প্রাইজমানি খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে কাজ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্থিক দিক থেকেও এবারের বিপিএল তাই হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS