News Headline :
যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের ইউএই শাখা আবাসন খাতকে দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ আগামী বছরের প্রথমেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: স্থানীয়সরকারমন্ত্রী কীভাবে যাচাই হবে মন্ত্রী-উপদেষ্টাদের পারফরম্যান্স? ঢাকাসহ চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

নারী বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে এগোচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তিন জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে দলটি।

আজ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৪৪ রান। স্কোরটা খুব বড় না হলেও পরে বল হাতে ম্যাচটা একেবারে একপেশে করে দেয় স্পিন আক্রমণ।ফলে লক্ষ্য তাড়ায় নামিবিয়ার ইনিংস থেমে যায় ৬৪ রানে।

বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ইনিংস আসেনি কারও কাছ থেকে। তবে মাঝের দিকে দ্রুত রান তোলায় ভর করে সংগ্রহ দাঁড়ায় লড়াইয়ের মতো। সোবহানা মোস্তারির ২৭ রানই ছিল দলের সর্বোচ্চ।দিলারা আক্তার করেন ১৭ বলে ২৫ রান, স্বর্ণা আক্তার ১৮ বলে ২৩। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ বল খেলে করেন ২১ রান।

নামিবিয়ার হয়ে সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহেপো নেন দুটি করে উইকেট।

ব্যাটিংয়ে নামিবিয়ার পক্ষে প্রতিরোধ গড়ার সুযোগই মেলেনি।

অধিনায়ক সুন উইটমান করেন ১৯ রান, উইকেটকিপার মার্কজারলি গোরাসেস ১২। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বল হাতে ম্যাচের মূল পার্থক্য গড়ে দেন সানজিদা আক্তার মেঘলা। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।রাবেয়া খান ৫ রান দিয়ে নেন ৩ উইকেট, ফাহিমা খাতুন ১২ রান খরচায় নেন ৩টি।

তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS