News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আটকে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা, রাজনীতির খেসারত!

আটকে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা, রাজনীতির খেসারত!

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপতি বিজয়। যোগ দিয়েছেন রাজনীতিতে। অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নয়াগন’ এখন মুক্তির অপেক্ষায়। কিন্তু এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। বুধবার সেন্সর বোর্ড জানিয়েছে, সিনেমাটি এখনই মুক্তি দেওয়া যাবে না। এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ নির্মাতারা। দর্শকদের জন্য বিশেষ বার্তাও দিয়েছে ‘জন নয়াগন’-এর নির্মাতা কেভিএন প্রোডাকশন হাউস।

আগামী ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর মুক্তির কথা। মুক্তির কয়েক ঘণ্টা আগেই আচমকা জানা যায়, শুক্রবার মুক্তি পাচ্ছে না বহু প্রতীক্ষিত সিনেমাটি।

সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় এই সিনেমাটি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন নির্মাতারা। বুধবার আদালত নির্দেশ দিয়েছে, এই সিনেমা খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করতে হবে।

তবে মামলার রায় এখনও দেয়নি মাদ্রাজ হাইকোর্ট। এহেন পরিস্থিতিতেই জানা গেল, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে থালাপতির শেষ সিনেমার মুক্তি।

তবে বিশ্লেষকদের মতে, সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে থাকতে পারে জটিল রাজনৈতিক অংক। সামনেই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে বিজয়ের দল টিভিকে-র সঙ্গে জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর।সম্প্রতি তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন সুপারস্টার বিজয়। শুরুতে বেশ সাড়াও ফেলেছেন। রাহুল গান্ধীর সঙ্গে তার বন্ধুত্বও রয়েছে। জোট নিয়ে অভিনেতা সবুজ সংকেত দিয়ে ফেলেছেন বলেও খবর শোনা যাচ্ছে।

অন্যদিকে বিজেপিও নাকি থালাপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু সেই সম্ভাবনা একেবারে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিকে প্রত্যাখ্যান করে কংগ্রেসের দিকে ঝোঁকাটাই কাল হল বিজয়ের?

প্রথমে কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব, তারপর সিনেমা মুক্তিতে বাধা- ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। সিনেমাপ্রেমীরা মনে করছেন, হয়তো তামিলনাড়ুর ভোটের আগে বিজয়ের সিনেমাটি মুক্তিই দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS