News Headline :
রাত পৌনে বারোটায় ‘বাংলাদেশ’ জেমসে মাতল মানিক মিয়া বেতার-টেলিভিশনে সরকারের জয়গান বন্ধ হোক: আজাদ আবুল কালাম সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ১৮ এপ্রিল কমব্যাট স্পোর্টসে ইতিহাস গড়ার মঞ্চ হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: বাণিজ্যমন্ত্রী বদলির আদেশ ছিঁড়ে ফেলা এনবিআর কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মন্ত্রীর ডিএমপির সেরা মতিঝিল বিভাগ, পুরস্কৃত একাধিক কর্মকর্তা
অভিনয়ে হৃদয় খান, নায়িকা মোনালিসা

অভিনয়ে হৃদয় খান, নায়িকা মোনালিসা

তরুণ প্রজন্মের মাঝে শ্রোতাপ্রিয় গায়ক হৃদয় খান। এবার তার অভিষেক হলো অভিনেতা হিসেবে। শুধু তাই নয়, একইসঙ্গে এই গায়ককে পাওয়া গেল নির্মাতা হিসেবেও। 

সম্প্রতি ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে।

যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা।

প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউ ইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ এটি।গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।

‘ট্র্যাপড’ স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউই য়র্কে কীভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না।

হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প।

নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।’

শর্ট ফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন মোনালিসা। হৃদয় খান, মোনালিসা ছাড়াও এতে নিউ ইয়র্কের স্থানীয় শিল্পীরা অভিনয় করেছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS