News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে বড় রদবদল

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে বড় রদবদল

আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ। আজ সিলেটে দ্বিতীয় ম্যাচটি তাই লিটন দাসের দলের জন্য অঘোষিত ‘ফাইনাল’। সিরিজ বাঁচানোর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

‘ডু অর ডাই’ এই ম্যাচে একাদশে বড় রদবদল এনেছে বাংলাদেশ। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, রিশাদ হোসেন ও পেসার শরিফুল ইসলাম। তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এই পরিবর্তনের মাধ্যমে বোলিং ও ব্যাটিং—উভয় বিভাগে ভারসাম্য ফেরাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

আজকের ম্যাচটি আয়ারল্যান্ডের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। আজ জয় পেলেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে আইরিশরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি শুধুই টিকে থাকার লড়াই।

কিছুদিন আগেও টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধবলধোলাই এবং ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হার—সব মিলিয়ে কঠিন সময় পার করছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে আছে আর মাত্র দুটি ম্যাচ। তাই বিশ্বকাপের প্রস্তুতি এবং হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিটন বাহিনীর সামনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS