News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বসুন্ধরা গ্রুপের নামে ভুয়া ভিডিও, সতর্ক থাকার পরামর্শ

বসুন্ধরা গ্রুপের নামে ভুয়া ভিডিও, সতর্ক থাকার পরামর্শ

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করে বসুন্ধরা গ্রুপের নামে বিনিয়োগের আহ্বান জানিয়েছে একটি প্রতারক চক্র। জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিল্পগোষ্ঠীটি।

সম্প্রতি ‘সাইলেন্ট স্ট্রিটস’ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা এআই দিয়ে তৈরি ওই ভুয়া ভিডিওতে দেখা যায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বক্তব্য দিচ্ছেন এবং তিনি বিভিন্ন লোভনীয় প্যাকেজে বিনিয়োগ আহ্বান করছেন।

বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সব তথ্য মিথ্যা ও বানোয়াট, যা মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার উদ্দেশ্যেই করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী ও জনগণকে ধোঁকা দিয়ে অর্থ হাতিয়ে নিতে এআই দিয়ে এই ভিডিও তৈরি করেছে প্রতারক চক্র।

এই ভিডিও দেখে কেউ যেন কোনোরকম আর্থিক বা অন্য কোনো ধরনের লেনদেন না করেন সেজন্য বসুন্ধরা গ্রপ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS