News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি নুরুল হাসান সোহানের। উইকেটরক্ষক এই ব্যাটারকে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে অন্তত তিন সপ্তাহ।

সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সোহান। ইনজুরির পর মাঠ ছাড়তে হয় স্ট্রেচারের সাহায্যে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে এক্স-রে করানো হয়, পরে প্লাস্টার দেওয়া হয় তার পায়ে। রাতেই হোটেলে ফেরেন তিনি।

বিসিবির মেডিকেল বিভাগের এক সূত্র জানিয়েছে, এমআরআই রিপোর্টে বড় কোনো জটিলতা ধরা না পড়লেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে আরও কিছুদিন। সঠিক চিকিৎসা ও বিশ্রাম নিলে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই মাঠে ফিরতে পারেন সোহান।

অন্যদিকে একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকেও।

উইন্ডিজ সিরিজ শেষে দলের অন্য সদস্যরা ঢাকায় ফিরলেও সোহান ও শরিফুলকে বিশেষ ব্যবস্থায় আনা হয়। বর্তমানে দুজনই ঢাকায় বিশ্রামে আছেন। চলমান এনসিএলের (জাতীয় লীগ) এই রাউন্ডে কিংবা আগামী দুই রাউন্ডেও খেলতে পারবেন না সোহান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS