News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বাংলাদেশে নারী ফুটবল দল পাঠাতে চায় চীন

বাংলাদেশে নারী ফুটবল দল পাঠাতে চায় চীন

বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন।

আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

সাক্ষাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ আছে।

এজন্য চীনের সহায়তায় ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিক পর্যায়ের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করতে বাংলাদেশে নারী ফুটবল দল পাঠানো হবে। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর কথাও জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য চীন উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS