News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মাঝপথে ‘বেবি এবি’কে দলে ভেড়াল চেন্নাই

মাঝপথে ‘বেবি এবি’কে দলে ভেড়াল চেন্নাই

তামিলনাড়ুর পেসার গুরজাপনিত সিং ছিটকে গিয়েছেন চোটের কারণে। এতে কপাল খুলেছে দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের।আইপিএলের মাঝপথে তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।  

গতকাল এক বিবৃতিতে ব্রেভিসকে দলে নেওয়ার বিষয়টি জানায় চেন্নাই। এদিকে গুরজাপনিত পেসার হলেও ব্রেভিস একজন ব্যাটার। তবে লেগ স্পিন বোলিংও করতে পারেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৮১ ম্যাচ খেলেছেন দক্ষিন আফ্রিকান এই তরুণ। ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ৭৮৭ রান। একটি সেঞ্চুরিও রয়েছে তার। আর ফিফটি রয়েছে সাতটি।  

আইপিএলে এর আগে ২০২২ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ব্রেভিস। দুই আসরে ১০ ম্যাচ খেলে ১৩৩.৭২ স্ট্রাইক রেটে ২৩০ রান এসেছে তার ব্যাট থেকে। এই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে না পারলেও ব্রেভিস মাতিয়েছেন এসএ টোয়েন্টি। দক্ষিন আফ্রিকান এই লিগে গত আসরে ১৮৪.১৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করে তিনি ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ স্কোরার। ফাইনালে ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে এমআই কেপ টাউনের প্রথম শিরোপা জয়ে রাখেন বড় অবদান।

আইপিএলে সাত ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে চেন্নাই। পয়েন্ট তালিকার নিচের দিকেই রয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS