News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জাতীয় দলে সুযোগ পেলে সেরাটা দেবেন সোহান

জাতীয় দলে সুযোগ পেলে সেরাটা দেবেন সোহান

ঢাকা প্রিমিয়ার লিগে উড়ছেন নুরুল হাসান সোহান। এর আগে অপরাজিত সেঞ্চুরিতে জিতিয়েছেন দলকে।এবারও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে আফসোস রয়ে গেল। দল জেতেনি আর। তবে জানালেন আশার কথাও। ফের যদি জাতীয় দলে জায়গা পান দেবেন সব কিছু।  

আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ২১৭ রান তাড়া করতে নেমে ১৯৩ নামে অলআউট হয় সোহানের ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। ২৩ রানে হারের এই ম্যাচে একাই লড়েন দলটির অধিনায়ক। স্পর্শ করেছেন তিন অঙ্ক। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে এই জয়ের মূল্য নেই বলে জানান সোহান। দল না জেতায় হতাশা প্রকাশ করেন তিনি।  

ধানমণ্ডি অধিনায়ক বলেন, ‘দল না জিতলে আসলে এরকম সেঞ্চুরি আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে… এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হতো। ’

ছন্দে থাকা সোহান এবারের আসরে ৭ ম্যাচ খেলে ৩৮৬ রান করে আছেন যৌথভাবে এনামুল হক বিজয়ের সঙ্গে দুই নম্বরে। ৪৫৯ রান নিয়ে সবচেয়ে বেশি রান নাঈম শেখের। সবশেষ ২০২৩ সালে জাতীয় দলে খেলা সোহান সুযোগ পেলে কি করবেন তারই পরিকল্পনা জানালেন।  

তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা গর্বের। সব সময় সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেব। যেখানে শেষ করেছি, সেখান থেকেই যাতে শুরু করতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করব। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS